সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৯:১৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:৩১

মো. সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। রবিবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংক তাকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে এই পদে দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক দেবাশিস চক্রবর্তী। তিনি গণমাধ্যমের সঙ্গে ঠিকমতো যোগাযোগ না রাখায় সিরাজুল ইসলামকে এই পদে বসানো হলো।

সিরাজুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ প্রায় ২৯ বছরের চাকরি জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইইএফ ইউনিট ও রংপুর অফিসে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ৫ অক্টোবর ১৯৬৩ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনে তিনি পাকিস্তান, ভারত ও বেলজিয়াম সফর করেন।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের শুরুতে নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা অবসরে যাওয়ার পর দেবাশিস চক্রবর্তীকে নতুন মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছিল।

/জিএম/ওআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু