মায়ের কবরে আবেগঘন শুভ: আকাশটাও কাঁদছিলো…

বিনোদন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ১৬:০০আপডেট : ০৮ জুন ২০২৫, ১১:০৮

অভিনেতা আরিফিন শুভ মা অন্তপ্রাণ ছিলেন। মা মারা যাওয়ার পর এই অভিনেতা প্রায়ই মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণা করেন। ঈদের দিনেও সেই মাকেই মনে করলেন তিনি। এমন আনন্দের দিনে মাকে স্মরণ করে আবেগে ভেসে গেলেন এই অভিনেতা।

৭ জুন অর্থাৎ ঈদের দিন মায়ের কবর জিয়ারত করার একটি ছবি পোস্ট করেছেন শুভ। সেখানে দেখা যাচ্ছে, কবরের সামনে দাঁড়িয়ে তিনি মোনাজাত করছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে?’ মায়ের সঙ্গে আরিফিন শুভ এরপর তিনি লিখেছেন, ‘আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিলে? তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে।'

একদম শেষে গভীর শোক নিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি...তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা।’

বলা প্রয়োজন, ২০২৪ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভ তার মাকে হারান।

এদিকে, ‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে ফিরেছেন আরিফিন শুভ। ৭ জুন মুক্তি পেয়েছে সিনেমাটি। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমার পোস্টার একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে নির্মিত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’।

জানা গেছে, দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

/সিবি/
সম্পর্কিত
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক