সোনা বিতর্কের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে: এম এ মান্নান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৬:৫৬আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৭:০১

এম এ মান্নান

জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সোনা বিতর্কের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘বাংলাদেশ ব্যাংকের সোনা বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে এ বৈঠকি।
এম এ মান্নান বলেন, ‘এই ঘটনা যখন ঘটে তার আগে আমার এ সম্পর্কে কোনও ধারণাই ছিল না। কারণ আমি প্রতিমন্ত্রী। আমি নিজেও এই খবরটি দেখে অবাক হয়েছি। এটা কীভাবে সম্ভব হলো?বাংলাদেশ ব্যাংকের মতো একটি আস্থাশীল সরকারি প্রতিষ্ঠানে কীভাবে এটা সম্ভব হলো?’
প্রতিমন্ত্রী বলে, ‘আমরা তো এই ব্যাংকের কর্ণধারদের প্রতি আস্থা রাখতে চাই। সোনার হিসাব-নিকাশ আমরাও তো বুঝি না। কিন্তু প্রতিবেদন প্রকাশের পর এ ঘটনাকে আমরা অনেক গুরুত্ব দিয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যেহেতু আমি সরকারের একটি দায়িত্বে আছি, আমার জনগণের কাছে দায়বদ্ধতা আছে। ফলে এটার ক্ষেত্রে গুরুত্ব নিয়ে কাজ করছি।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, অগ্রণী ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ুন, লেখক ও কলামিস্ট আহসান কবির ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলা।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক