বাংলাদেশ ব্যাংক ও কাস্টমসের মধ্যে ঝগড়া থেকে হয়তো গরমিল: ইব্রাহিম খালেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৭:১০আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৮:১৮

খন্দকার ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংক ও কাস্টমসের মধ্যে ঝগড়া থেকেই হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, গরমিল হয়তো সেখানেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘বাংলাদেশ ব্যাংকের সোনা বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে এ বৈঠকি।
খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘আমি মনে করি সোনা গায়েব হওয়ার কথা নয়। তারপরও যেহেতু ঘটনাটি প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে, ফলে সেটাকে গুরুত্ব দিতেই হবে। বাংলাদেশ ব্যাংক গুরুত্ব দিচ্ছেও ঠিক।’
তিনি বলেন, ‘আমি মনে করি সোনা হয়তো ঠিকই আছে। কিন্তু যেহেতু একটি প্রতিবেদন দিয়েছে সোনা গায়েব হয়েছে। ফলে সেটা গুরুত্ব দিতে হবে। তবে আমার মনে হয়েছে, যখন থেকে তদন্ত করেছে তখন কাস্টমসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মধ্যে কোনও কারণে মনোমালিন্য হয়েছে। এছাড়া তারাও একে অপরকে তথ্য ঠিকমতো আদান-প্রদান করেনি। এছাড়া আমি মনে করি, বাংলাদেশ ব্যাংক এবং কাস্টমস দুটিই একে অন্যের পরিপূরক। তাহলে ঝগড়া-বিবাদে কেন জড়াতে হবে? বিষয়টি খতিয়ে দেখার সময় দুই পক্ষকে সঙ্গে রেখেই তৃতীয় পক্ষকে এ কাজে যুক্ত করা যেতো। তা না করে তৃতীয় পক্ষকে সরাসরি এ কাজে অনুমতি দেওয়া বাংলাদেশ ব্যাংকের ঠিক হয়নি। এটা তাদের দুর্বলতা বলেই আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে হয়তো। ঝগড়ার ঊর্ধ্বে কেউ নয়। বাংলাদেশ ব্যাংক এবং কাস্টমসের মধ্যে ঝগড়া হয়েছে। হয়তো সেখান থেকেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গরমিল হয়তো সেখানেই।’
বৈঠকিতে আরও অংশ নিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, অগ্রণী ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ুন, লেখক ও কলামিস্ট আহসান কবির এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলা।

/আরএআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম