সোনা বিতর্কের বিষয়টি বাংলাদেশ ব্যাংক প্রোপারলি হ্যান্ডেল করছে না: কাশেম হুমায়ুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৭:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৭:৫৭

কাশেম হুমায়ুন

সোনা বিতর্কের বিষয়টি বাংলাদেশ ব্যাংক প্রোপারলি হ্যান্ডেল করছে না বলে মনে করেন অগ্রণী ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ুন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাংলাদেশ ব্যাংকের সোনা বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলন করে যে যুক্তিগুলো দিয়েছে সেগুলোও তেমন গ্রহণযোগ্য ছিল না।’
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন— বাংলা ট্রিবিউন বৈঠকি।
কাশেম হুমায়ুন বলেন, এই ঘটনায় স্বার্থের কোনও সুযোগ নেই। কারণ, দুটো (কাস্টমস ও বাংলাদেশ ব্যাংক) প্রতিষ্ঠানই তো সরকারের। সরকারের দুই প্রতিষ্ঠানের মধ্যে মতপার্থক্য তো থাকেই পারে। আমি মনে করি, এমন প্রতিবেদন আসতেই পারে। কিন্তু খুঁজতে হবে সত্যতা কতখানি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যেভাবে বিষয়টিকে হ্যান্ডেল করতে চেয়েছে, সংবাদ সম্মেলন করেছে, তা প্রোপারলি হ্যান্ডেল করতে পারেনি। যুক্তিগুলোও তেমন গ্রহণযোগ্য ছিল না। আবার একটি কমিটি করা হলো তার সব সদস্যই বাংলাদশে ব্যাংকের। এ জায়গাগুলোতেও বাংলাদেশ ব্যাংক দুর্বলভাবে হ্যান্ডেল করেছে। এই কমিটিতে দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক্সপার্টদের রাখার প্রয়োজন ছিল। তা কিন্তু হয়নি।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকার টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম