প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ২০:৩৫আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২০:৪০

প্রাইজবন্ড

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৯২তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজা’র সভাপতিত্বে কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সকল সিরিজের মধ্য থেকে ০৩৩৯২৬৭ নম্বরটি প্রথম পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৭৬৪৬৪০। তৃতীয় পুরস্কারের নম্বর ০৫৪৪৬৮৪ ও ০৮২৫৩১৭। এছাড়া প্রতিটি চতুর্থ পুরস্কারের নম্বর ০৪২৫৮৪৫ ও ০৭৬৭৭৪৩।

প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৫১টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ এবং খস এই ‘ড্র’ এর আওতাভুক্ত।

উপরোক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নে বর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে।

প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর হলো : ০০২২০১১ ০২২৭০৪৯ ০৩৫৮৪১০ ০৫৮৩৭৭৮ ০৮৩৩১৮০ ০০৬৮৯৩৪ ০২৪১৮৬১ ০৪০৯৫০৮ ০৫৯৭৮৯৩ ০৮৬৮৯৯২ ০০৮৩০২৪ ০২৪২১৪১ ০৪৪০১৩৮ ০৬০৩৪৮০ ০৮৭২৪৭৮ ০১৬৩৭৪৭ ০২৫৭৬১০ ০৫১৯৩৩৫ ০৬৫৫০৭১ ০৯০৯৪৯৪ ০১৭৪৫৯৭ ০২৮৯৮৭৪ ০৫৪৪৭৬৯ ০৬৫৭৯৭৮ ০৯১৪০৪১ ০১৭৭৪১৯ ০৩২১৩৯১ ০৫৫৬২১৮ ০৭১৭১৯৪ ০৯২৩২৪১ ০১৮১৮৫৩ ০৩২২০৮৫ ০৫৬১৮২৪ ০৭১৭৪৪২ ০৯৫৪৯৬৭ ০২২৫৯২১ ০৩২৯০০৩ ০৫৭৩৩৩০ ০৮১৭২৮৬ ০৯৫৮৫৬৭।

উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর প্রতি মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র হয়ে থাকে। ১৯৯৯ সালের জুলাই থেকে প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান রয়েছে। এদিকে গত নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের যে কোনও অফিস থেকে প্রাইজবন্ডের পুরস্কার নেওয়া যাবে।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম