নতুন মুদ্রানীতি বিনিয়োগ বাড়াবে: এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ০১:৩০আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০১:৩২

এফবিসিসিআই বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে নতুন মুদ্রানীতি সহায়ক হবে বলে মনে করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার (১ আগস্ট) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

অপ্রয়োজনীয় বিলাসী-আমদানি পণ্যের জন্য যাতে অভ্যন্তরীণ ঋণ ব্যবহৃত না হয়ে প্রকৃত উৎপাদনমুখী ও কর্মসংস্থানবান্ধব হয় সেদিকে বিশেষ নজরদারির কথা মুদ্রানীতিতে বলা হয়েছে, যা উৎপাদন খাতে ঋণ প্রবাহকে উৎসাহিত করবে বলে জানায় এফবিসিসিআই।

মঙ্গলবার জুলাই-ডিসেম্বর মেয়াদের যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, তাতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের জন্য ঋণের উচ্চতর প্রবৃদ্ধি সংকুলানের সুযোগ রাখা হয়েছে, যা বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে এফবিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নতুন মুদ্রানীতিকে প্রবৃদ্ধিবান্ধব এবং মূল্যস্ফীতি পরিমিত রাখার ওপরও গুরুত্ব আরোপ করা করা হয়েছে।

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম