ফের কমলো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ২০:২৪আপডেট : ২৮ মে ২০২৩, ১৮:২৭

সোনা

ফের কমানো হলো সব ধরনের সোনার দাম। সব ধরনের প্রতি গ্রাম সোনার ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার (৬ আগস্ট) থেকে এই দাম কার্যকর হবে। সংগঠনটির তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৭০ টাকা। রবিবার (৫ আগস্ট) এই সোনা বিক্রি হয়েছে প্রতি গ্রাম ৪ হাজার ১৭০ টাকা। এর আগে গত ২০ জুলাই দাম কমিয়েছিল বাজুস। তখন প্রতি গ্রাম সোনার দাম কমিয়েছিল ১০০ টাকা।

আর নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের  সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৪৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ১২৪ টাকা।

বাজুস জানায়, তবে সনাতন পদ্ধতির  সোনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স মালিকদের সংগঠনটি। অর্থাৎ সনাতন পদ্ধতির সোনার দাম থাকছে ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকা। এছাড়াও ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম থাকছে ১ হাজার ৫০ টাকা।

এ প্রসঙ্গে বাজুস সভাপতি গঙ্গাচরণ মালাকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে  দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ বছর এর আগে আরও তিনবার সোনার দাম কমানো হয় বলেও জানান তিনি।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে  যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে সোমবার (৬ আগস্ট) থেকে সোনার নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার থেকে সারা দেশে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৪ হাজার ৭০ টাকা। একইভাবে ২১ ক্যারেট, ১৮  ক্যারেট, সোনার দামও প্রতি গ্রামে ১০০ টাকা কমে পাওয়া যাবে। ৬ আগস্ট থেকে প্রতি গ্রাম ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৩ হাজার ৮৭৫ টাকা। প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৩ হাজার ৪৪০ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনা প্রতি গ্রাম বিক্রি হবে আগের দামেই। অর্থাৎ প্রতি গ্রাম সোনার দাম পড়বে ২ হাজার ৩৬৫ টাকা। এদিকে রবিবার প্রতি গ্রাম ২১ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৩ হাজার ৯৭৫ টাকা। প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৩ হাজার ৫৪০ টাকা। সনাতন পদ্ধতির সোনা প্রতি গ্রাম বিক্রি হয়েছে ২ হাজার ৪৬৫ টাকা।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক