ঈদে নতুন নোট পাওয়া যাবে ১৩ আগস্ট থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৬:৫১


নতুন টাকা (ছবি: সংগৃহীত)
পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও গ্রাহকদের নতুন নোট বিনিময়ের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অফিসগুলোতে এবং রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা যাবে। আগামী ১৩ আগস্ট সোমবার থেকে নতুন নোট বিনিময় শুরু হচ্ছে। নতুন এই নোট পাওয়া যাবে ২০ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক বলছে, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট মিলবে। একজন গ্রাহক সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। তবে ২ ও ৫ টাকার নতুন নোট দেওয়া হবে না। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনও মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
এদিকে, জাল নোট প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে পত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে জনসমাগমস্থলে আসল নোট চেনার উপায় বিষয়ে ভিডিওচিত্র প্রচারের বিষয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে তিনটি বিশেষ কাউন্টার খুলে নতুন নোট বদলে দেওয়া হবে। এছাড়া রাজধানীতে ১৪ ব্যাংকের  শাখায় বিশেষ কাউন্টার খুলে নতুন নোট দেওয়া হবে। শাখাগুলো হলো- জনতা ব্যাংকের আবদুল গনি রোড শাখা, সোনালী ব্যাংকের রমনা, অগ্রণী ব্যাংকের প্রেসক্লাব শাখা, রূপালী ব্যাংকের মহাখালী, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, সিটি ব্যাংকের মিরপুর, এসআইবিএলের বসুন্ধরা সিটি (পান্থপথ), ঢাকা ব্যাংকের উত্তরা, আইএফআইসি ব্যাংকের গুলশান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ, ওয়ান ব্যাংকের বাসাবো, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা ও ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাপ্তাহিক ছুটি ব্যতীত ব্যাংকিং লেনদেন সময়ে নতুন নোট বদলে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নোট বিতরণ করা হবে। এ বছর ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে আরও নোট দেবে বাংলাদেশ ব্যাংক।


/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম