জেটি’র ব্যবসা সম্প্রসারণের সুযোগ তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অন্তরায়: প্রজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ০১:৩৫আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ০১:৩৬

প্রজ্ঞা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের নামে বিশ্বের শীর্ষস্থানীয় জাপানি তামাক কোম্পানি জাপান টোব্যাকো (জেটি) গ্রুপকে বাংলাদেশে সরাসরি ব্যবসার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে স্থানীয় আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড (ইউডিটিসি) অধিগ্রহণের জন্য ১ দশমিক ৪৭ কোটি ইউএস ডলারের এক চুক্তি স্বাক্ষর করেছে জেটি এবং আকিজ গ্রুপ। দেশের জনস্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলার এই পদক্ষেপ চরম নিন্দনীয় এবং জনস্বাস্থ্যবিরোধী বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)। বুধবার (৮ আগস্ট) প্রজ্ঞার কো অর্ডিনেটর মেহেদি হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বহুজাতিক তামাক কোম্পানিগুলো পণ্যের বৈচিত্র্যময়তা এবং আগ্রাসী বিপণন কৌশল অবলম্বন করে দ্রুত স্থানীয় বাজার দখল করে নেয়, বিশেষ করে তরুণ সমাজ এতে আকৃষ্ট হয় বেশি। বাংলাদেশে বর্তমান মোট জনগোষ্ঠীর ৩১ শতাংশই তরুণ। সুতরাং বিশ্বের চতুর্থ বৃহত্তম তামাক কোম্পানি জেটি’র লক্ষ্যও এই তরুণ সমাজ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণের জন্য জাপান টোব্যাকো (জেটি) তথাকথিত নিরাপদ তামাকপণ্য ভ্যাপার কিংবা ইলেক্ট্রনিক সিগারেট বিক্রয়ের কথা বললেও, আসলে সিগারেটের বাজার তৈরিই তাদের মূল লক্ষ্য। এছাড়াও সম্প্রতি জাপানের বাজারে জেটি’র সিগারেট বিক্রয় উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে এবং জাপানের স্থানীয় বাজারে তাদের ব্যবসা ৫ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। তাই সিগারেট বাজারে বিশ্বের ৮ম স্থানে থাকা বাংলাদেশ এখন জাপান টোব্যাকোর অন্যতম প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে প্রতিবছর প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ তামাক ব্যবহারজনিত অসুখে মৃত্যুবরণ করে, অসুস্থ হয় আরও কয়েক লাখ মানুষ। তামাকের এই ভয়াবহতা উপলব্ধি করেই প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অথচ, নতুন বিনিয়োগের নামে তামাক ব্যবসা সম্প্রসারণের সুযোগ প্রদান এই অঙ্গীকারের পরিপন্থী।

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম