মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি পেলো ২২৯ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৮, ১৭:১৮আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:২৪

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘যেসব শিক্ষার্থী বিভিন্ন ব্যাংকের শিক্ষাবৃত্তি পাচ্ছে তাদের দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। এজন্য যথাযথ অধ্যয়ন ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’ শনিবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থীর হাতে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৭’ এর বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন ফজলে কবির। এতে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল আহ্সান এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মধ্যে অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন ২৯ জন, জেএসসি’র ৫০ জন, এসএসসি’র ৩৩ জন, এইচএসসি’র ৬৭ জন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোটায় ৫০ জন শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন), মোশাররফ হোসেন, ড. মো. রহমত উল্লাহ, সাবেক পরিচালক এম এ খান বেলাল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান বলেন, ‘মার্কেন্টাইল ব্যাংক এ বছর ১২ শ ছাত্রছাত্রীকে এক কোটি ৭০ লাখ টাকা শিক্ষাবৃত্তি দিচ্ছে।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের