শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ০০:০১আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০০:৩১

দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের লজ্জা থেকে বেঁচে গেলো পাকিস্তান। টানা দুটি টি-টোয়েন্টি হেরে সিরিজ খোঁয়ানোর আশঙ্কায় ছিল তারা। তবে লাহোরে পঞ্চম টি-টোয়েন্টিতে খুব বড় কোনও স্কোর না হলেও শাহীন শাহের দুর্দান্ত বোলিংয়ে তিন ম্যাচে প্রথম জয়ের দেখা পেলো পাকিস্তান। ৯ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ২-২ এ ভাগাভাগি করলো দুই দল।

নিউজিল্যান্ডের আমন্ত্রণে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। উইলিয়াম ও’রোর্কে দ্বিতীয় ওভারেই আঘাত হানেন। সাইম আইয়ুব (১) দলীয় ৮ রানে ফিরে যান। যদিও বড় ক্ষতি হয়নি স্বাগতিকদের। বাবর আজম দাঁড়িয়ে যান উসমান খানকে নিয়ে। দুজনের জুটি ছিল ৭৮ রানের। 

২৪ বলে ৩১ রান করে উসমান বিদায় নেন। ফখর জামান ও বাবর গড়েন ৪২ রানের জুটি। ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৯ রানের সেরা ইনিংস খেলে মাঠ ছাড়েন বাবর। অধিনায়কের আউটের পর ফখর ম্যাচ টেনে নেন। ইনিংসের পাঁচ বল বাকি থাকতে ৪৩ রানে থামেন তিনি। ৩৩ রানের ইনিংসে ছিল চার চার ও এক ছয়।

শেষ দিকে শাদাব খানের ৫ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস পাকিস্তানের সংগ্রহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ৫ উইকেটে ১৭৮ রান করে স্বাগতিকরা।

জবাব দিতে নেমে শাহীন ইনিংসের পঞ্চম বলে টম ব্লান্ডেলের (৪) স্টাম্প ভেঙে দেন। তবে টিম সেইফার্ট ও মাইকেল ব্রেসওয়েল পঞ্চাশ ছাড়ানো জুটিতে প্রতিরোধ গড়েছিলেন। তাদের ৭৬ রানের জুটিতে নিউজিল্যান্ডের লড়াইয়ের ভিত তৈরি হয়।

সেইফার্টকে ৫২ রানে বোল্ড করে ব্রেকথ্রু আনেন উসামা মীর। ৩৩ বলে ৭ চার ও ২ ছয়ের ইনিংস ছিল কিউই ওপেনারের। এরপর একে একে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

সবচেয়ে বড় আঘাত করেন শাহীন ১৫তম ওভারে। নিজের তৃতীয় ওভারে জেমস নিশাম ও জাকারি ফোকসকে পরপর ফেরান এই পেসার। অথচ ১৪ ওভার শেষে ৫ উইকেটে ১২১ রান করে নিউজিল্যান্ড চোখে চোখ রেখে লড়ছিল।

শাহীন নিজের শেষ ওভারে ইশ সোধিকেও (৩) বিদায় করেন এলবিডব্লিউর ফাঁদে ফেলে। তবে ২ উইকেট হাতে রেখে জশ ক্লার্কসন জয়ের জন্য খেলে যাচ্ছিলেন। তাতে শেষ ওভারে লক্ষ্য কমে দাঁড়ায় ১২ রানের। 

মোহাম্মদ আমির বল হাতে নেন। বেন সিয়ার্সকে ওয়াইড বল দেন তিনি। কিউই ব্যাটার চেয়েছিলেন ক্লার্কসনকে স্ট্রাইকে আনতে। সিঙ্গেল নিতে চেয়েছিলেন। উসমানের কাছ থেকে দ্রুত বল ফেরত নিয়ে সিয়ার্স পৌঁছানোর আগেই সহজে স্টাম্প ভেঙে রান আউট করেন আমির। দ্বিতীয় বলে ক্লার্কসন রান নিতে পারেননি। তৃতীয় বল লং অনে পাঠিয়ে দ্বিতীয় রান নিতে পারেননি কিউই ব্যাটার। শাদাব খানের থ্রোতে আমির রান আউট করেন ও’রোর্কেকে। ম্যাচ জিতে যায় পাকিস্তান। ক্লার্কসন ২৬ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন। ১৯.২ ওভারে ১৬৯ রানে অলআউট নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে আটকাতে আট জন বল করেছেন। চার ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা শাহীন। ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ও তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম