ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ১৪:৫৫আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৫:৩৯

তোফায়েল আহমেদ (ফাইল ছবি) ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাজারে পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে রবিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘ভারতে অতিবৃষ্টির কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বাজারে তার একটা প্রভাব এবং ঈদের একটা প্রভাব পড়েছে। আশা করছি ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনা যারাই ঘটিয়েছে, সরকার তাদের খুঁজে বের করতে কার্পণ্য করবে না।’ তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় জিগাতলার মোড়ে মুখোশ পরা যারা হামলায় অংশ নিয়েছিল, এরা কারা। এদেরও খুঁজে বের করতে হবে।’

নির্বাচনকালীন সরকারে কারা থাকবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সেখানে বিএনপির থাকার কোনও সুযোগ নাই। কারণ, বর্তমান সংসদে বিএনপির কোনও প্রতিনিধিত্ব নাই।’

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ হবে না। প্রয়োজনও নাই।’

এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু সাক্ষাৎ করেন।

/এসআই/এনআই/টিএন/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম