এলএনজি যুগে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ১৯:০২আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২০:৫৩


মহেশখালীতে গভীর সমুদ্রে স্থাপিত এলএনজি টার্মিনাল। (ছবি: এক্সিলারেট এনার্জি’র ওয়েবসাইট থেকে নেওয়া)
প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের কাজ শুরু হয়েছে। আজ দুপুর ২টা ৪০ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এই আমদানিকৃত গ্যাসের সরবরাহ। আপাতত শুধু চট্টগ্রামে এই গ্যাস সরবরাহ করা হবে। পাইপ লাইনের কাজসহ সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি শেষ হলে জাতীয় গ্রিডেও সরবরাহ শুরু হবে এলএনজি। এর মাধ্যমে এলএনজি যুগে আনু্ষ্ঠানিকভাবে প্রবেশ করলো বাংলাদেশ।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদার জানান, গত সপ্তাহের শেষে পরীক্ষামূলকভাবে পাইপলাইনে এলএনজি সরবরাহ শুরু করা হয়। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের রিং মেইন পাইপ লাইনে গ্যাস সরবরাহ শুরু করা হয়। তিনি জানান, প্রতিদিন আপাতত ৭৫ মিলিয়ন ঘনফুট করে এলএনজি সরবরাহ করা হবে। নতুন প্রযুক্তি হওয়াতে ধীরে ধীরে সবরবাহ বাড়ানো হবে। প্রথম সপ্তাহে দৈনিক ৭৫ মিলিয়ন ঘনফুটে করেই দেওয়া হবে বলে তিনি জানান।
গত ২৪ এপ্রিল এক্সিলারেট এনার্জি এলএনজির ভাসমান টার্মিনালটি কাতার থেকে বাংলাদেশে নিয়ে আসে। এরপর ১০ মে প্রথম দফায় এলএনজি
সরবরাহের তারিখ ঠিক করা হলেও নানা কারণে ওই তারিখে তা সরবরাহ করা সম্ভব হয়নি। এরপর আরও কয়েকটি তারিখ ঠিক করা হলেও সেসব তারিখেও  সরবরাহ শুরু করতে পারেনি এক্সিলারেট এনার্জি। কারণ, হিসেবে তারা সাব সি পাইপলাইন ( সাগরের ২০ মিটার নিচে স্থাপিত পাইপলাইন) মেরামতের কথা জানিয়েছে। সাগর উত্তাল থাকায় পাইপলাইন মেরামত করা যাচ্ছিল না বলে এই দেরি হচ্ছে বলে তারা দাবি করে।
প্রাকৃতিক গ্যাস সাধারণ চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। শীতলীকরণ প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা কমিয়ে মাইনাস ১৬০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে সেই গ্যাস তরলে পরিণত হয়। এই তরল প্রাকৃতিক গ্যাসকেই সংক্ষেপে এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) বলা হয়। একটি জাহাজে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মিলিয়ন বা ২০০ থেকে ২৫০ কোটি ঘনফুট এলএনজি আনা সম্ভব। এই তরল গ্যাস আবার স্বাভাবিক গ্যাসে পরিণত করতে এলএনজি টার্মিনালের সঙ্গে রি-গ্যাসিফিকেশন ইউনিট স্থাপন করেছে এক্সিলারেট। এই রি-গ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমেই আবার তরল গ্যাস স্বাভাবিক গ্যাসের পরিণত করে তা পাইপলাইনে সরবরাহ করা হচ্ছে।
তবে আপাতত এলএনজি জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। জাতীয় গ্রিডে সরবরাহ করতে হলে আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত পাইপ লাইন নির্মাণ করতে হবে। পাইপ লাইনের মধ্যে কর্ণফুলী নদী রয়েছে। নদী অতিক্রম করার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়াতে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ দেরি হবে।
আরপিজিসিএল একজন কর্মকর্তা জানান, সাগর থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইনের কাজ শেষ হয়েছে। তাই আপাতত চট্টগ্রামের মেইন লাইন দিয়ে এলএনজি সরবরাহ শুরু করা হয়েছে। এরপর জাতীয় গ্রিডে এই গ্যাস সরবরাহ করা হবে। এজন্য কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটি পাইপলাইন স্থাপন করতে হবে।
জিটিসিএল জানায়, চট্টগ্রামের রিং মেইন পাইপলাইনের মাধ্যমে আপাতত এই গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। এই পাইপলাইনের ক্ষমতা সর্বোচ্চ ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর চেয়ে বেশি গ্যাস সরবরাহ করা এই পাইপলাইন দিয়ে সম্ভব হবে না। তব সংকট কাটাতে আনোয়ারা থেকে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র এবং সিইউএফএল ও কাফকো সার কারখানার জন্য সরাসরি পাইপ লাইন নির্মাণ করা হচ্ছে।
টার্মিনাল থেকে চট্টগ্রামে গ্যাস আনতে মহেশখালী-আনোয়ারা ৩০ ইঞ্চি ব্যাসের ৯১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই গ্যাস জাতীয় গ্রিডে আনতে আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত ৩০ কিলোমিটার ৪২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপনের কাজ চলছে। এজন্য কর্ণফুলী নদীর নিচ দিয়ে রিভার ক্রসিং করতে হবে। গত ৩০ জুন এই পাইপলাইনের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন বলা হচ্ছে আগামী বছরের শুরু নাগাদ পাইপ লাইনটি চালু হতে পারে।
সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী কাতারের রাসগ্যাস এলএনজি সরবরাহ করবে। প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট করে এলএনজি সংগ্রহ করার লক্ষ্য নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ। এক্সিলারেট ছাড়াও আগামী বছরের শুরুতে সামিট গ্রুপের এলএনজি টার্মিনালটি আসার কথা রয়েছে। এতে সরবরাহ আরও বাড়বে। সরকার কাতার ছাড়াও ওমানের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি করেছে। এর বাইরে আরও ২৬টি কোম্পানির কাছ থেকে স্পট মার্কেটিং ভিত্তিতে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে।


/এসএনএস//টিএন/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম