১০ বছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে চার গুণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:২১

রেমিটেন্স দেশে গত ১০ বছরে রেমিটেন্স প্রবাহ ৩.৫৬ গুণ বৃদ্ধি পেয়েছে। যা বাংলাদেশের উন্নত দেশে উন্নীত হওয়ার পথে অন্যতম মাইল ফলক হিসেবে বিবেচিত হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত দেশে পাঠিয়েছে ১ লাখ ৩১ হাজার ৮৫৯.০৪ মিলিয়ন ডলার। এই অর্থ পূর্ববর্তী ১০ বছরের চেয়ে ৯৪,৮২২.৮৬ মিলিয়ন ডলার বেশি।

অনাবাসিক বাংলাদেশিরা (এনআরবি) ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে ২০০৭-০৮ অর্থবছর পর্যন্ত পাঠিয়েছে প্রায় ৩৭০০০.১৮ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, ‘সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নানা পদক্ষেপের কারণে এই রেমিটেন্স প্রবাহে গত দুই বছরে ঊর্ধ্বমুখী। বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বিদেশে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

দেশে অর্থ প্রেরণের প্রক্রিয়া সহজতর হয়েছে এবং বর্তমানে দেশে রেমিটেন্স পাঠাতে বাংলাদেশি প্রবাসীরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সুবিধাও পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

সকরারি তথ্য অনুযায়ী, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দু’মাসে অভিবাসী শ্রমিকরা ২৭২৯.২৩ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম