ডিজিটাল হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বেতন বিল কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩

ডিজিটাল হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বেতন বিল কার্যক্রম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সব কর্মচারী-কর্মকর্তার বেতন এখন থেকে অনলাইনে সাবমিট করতে হবে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম মন্ত্রণালয়ের সভাকক্ষে বেতন-বিল অন লাইনে সাবমিট করে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘পেপারলেস অফিস’-এর যুগে প্রবেশ করলো।
নাছিমা বেগম বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রায় সব ফাইলই এখন ই-ফাইলিং করা হয়। বেতন বিল আগে কাগজে লিখে সাবমিট করা হতো। এখন থেকে আর কাগজের বিল সাবমিট করা হবে না। ইন্টারনেটের মাধ্যমে কর্মকর্তারা তাদের বেতন বিল সাবমিট করবেন।’
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয় সবার আগে অনলাইনে কর্মকর্তাদের বেতন বিল কার্যক্রম শুরু করে। এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয় মন্ত্রণালয় হিসেবে অনলাইনে বেতন বিল সাবমিটের কার্যক্রম শুরু করলো।

এ কার্যক্রম উদ্বোধনের সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, অতিরিক্ত সচিব মো. আব্দুল করিমসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম