শুক্রবার ১১ ঘণ্টা জাতীয় সংসদ ভবন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৭:৫২আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৭:৫৫

 মেট্রো রেল প্রকল্পের জন্য আগামী শুক্রবার ( ৫ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনসহ এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩ অক্টোবর)  তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের কাজের জন্য আগামী ৫ অক্টোবার শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত মোট ১১ ঘণ্টা তেজতুরি বাজার, নাখালপাড়া, মনিপুরিপাড়া, ফার্মগেট, ইন্দিরা রোড, জাতীয় সংসদ এলাকা (সংসদ ভবনসহ), রাজাবাজার, পান্থপথ, কলাবাগান, বিজয় সরণি, তল্লাবাগ ও শুক্রাবাদ এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

এর আগে একই কারণে গত ৩০ সেপ্টেম্বর মিরপুরের বেশিরভাগ এলাকায় গ্যাস সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ ছিল।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম