দুই মাসে রাজস্ব আদায় ২৮ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৮, ২১:৩৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২১:৩৮

 ২০১৮-১৯ করবর্ষের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) ও আমদানি-রফতানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ২৮ হাজার ৩০৩ কোটি ৫৩ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম। গত জুলাই-আগস্টে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার ৫৭৭ কোটি টাকা। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, গত বছরের প্রথম দুই মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২৭ হাজার ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা।
এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো, দুই মাসে আমদানি ও রফতানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৯ হাজার ৭১৩ কোটি ৬৪ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ১০ হাজার ৯৮৬ কোটি ৬২ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৭ হাজার ৬০৩ কোটি ২৭ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১৮-১৯ করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম