বাড়ছে শিল্প ও যানবাহনের গ্যাসের দাম, বিকালে ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১১:২৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১২:৩৫

সিএনজি স্টেশন
আবারও গ্যাসের দাম বাড়ছে। তবে এবার এর আওতায় পড়বে শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও যানবাহন। বাসা-বাড়ি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো এর আওতার বাইরে থাকবে। আজ রবিবার (৭ অক্টোবর) বিকালে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে গ্যাসের মূল্য কতভাগ বাড়ছে তা কমিশনের দায়িত্বশীল কেউ নিশ্চিত করেননি।  

জানা যায়, গৃহস্থালি এবং বাণিজ্যিক ছাড়া সব ধরনের গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এনএলজি) খরচ মেটাতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলেও জানা গেছে।

এর আগে, গত ১৮ আগস্ট থেকে এলএনজির সরবরাহ শুরু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে গত ১৫ সেপ্টেম্বর জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী।

এই বছরের মার্চ মাসে গড়ে ৭৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল গ্যাস বিতরণ কোম্পানিগুলো। তবে আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি। এর আগে কমিশনের একটি সূত্র জানিয়েছিল, এনএলজি এলে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে। 

গ্যাসের দাম বৃদ্ধির জন্য বিইআরসির হাতে ৯০ দিন সময় ছিল। জুনের শেষে শুনানি শেষ হয়েছে। সেই হিসেবে এই সপ্তাহে ৯০ দিন পূর্ণ হওয়ার কথা। এর আগে গত ১১ জুন থেকে গ্যাসের দাম ও সঞ্চালন বাড়ানোর বিষয়ে গণশুনানি শুরু করে কমিশন।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট প্রথমবারের মতো পাইপলাইনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এনএলজি) সরবরাহ শুরু হয়। প্রথমে ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হলেও এখন প্রতিদিন কর্ণফুলি গ্যাস বিতরণ কোম্পানিতে ৩০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে গ্রিড থেকে সমপরিমান গ্যাস চট্টগ্রামের বদলে অন্য জায়গাতে সরবরাহ করা হচ্ছে।

 

/এসএনএস/এএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম