বিকাশের মাধ্যমে গণ উন্নয়ন কেন্দ্রের ক্ষুদ্রঋণ বিতরণ ও কিস্তি পরিশোধ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ১১:২৫আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১১:২৫

বিকাশের মাধ্যমে গণ উন্নয়ন কেন্দ্রের ক্ষুদ্রঋণ বিতরণ ও কিস্তি পরিশোধ সদস্যদের জন্য ক্ষুদ্রঋণ গ্রহণ ও পরিশোধ কার্যক্রম সহজ করতে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে উত্তরবঙ্গ ভিত্তিক এনজিও গণ উন্নয়ন কেন্দ্র। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রায় এক লাখ সদস্য সঞ্চয় স্কিমের কিস্তির টাকা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। একইভাবে সদস্যদের বিকাশ অ্যাকাউন্টে ঋণের টাকা বিতরণ করা যাবে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম আব্দুস সালাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ছিলেন বিকাশের কর্মাশিয়াল বিভাগের হেড অব প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহম্মেদ, হেড অব অলটারনেটিভ চ্যানেল মাশরুর চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ তারিকুল ইসলাম খান, গণ উন্নয়নের কেন্দ্রের পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফতাব হোসেন।

গণ উন্নয়ন কেন্দ্র বর্তমানে উত্তরবঙ্গে তাদের ৭৮টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তির টাকা গ্রহণ করে। বিকাশে ঋণ বিতরণ ও কিস্তি পরিশোধের সুবিধা এই এনজিও’র সদস্যদের সময় ও খরচ বাঁচাবে বলে আশা করা হচ্ছে।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা দিয়ে আসছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম