আইপিএফএফ-টু প্রকল্পে যুক্ত হলো আরও ৩ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ২২:১০আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২২:১৪

আইপিএফএফ-টু প্রকল্পে যুক্ত হলো আরও ৩ ব্যাংক

বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি-টু (আইপিএফএফ-টু) প্রকল্পের আওতায় পার্টিসিপের্টিং ফিনান্সিয়াল ইনস্টিটিশন (পিএফআই) হিসেবে তালিকাভুক্ত হলো আরও তিন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও এশিয়া ব্যাংক।
রবিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
এ সময় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রথীন কুমার পাল, বিশ্বব্যাংকের সিনিয়র ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আব্দুল্লাহ এবং নির্বাচিত তিন ব্যাংকের প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আইপিএফএফ-টু প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৪০৩.৭০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ টাকা দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় অর্থায়নযোগ্য খাতগুলো হলো বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ, নবায়নযোগ্য জ্বালানি ও সেবা, বন্দর (স্থল, জল ও বিমান) নির্মাণ ও উন্নয়ন, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা, সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণ, পানি সরবরাহ ও স্যুয়ারেজ ব্যবস্থাপনা এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও পার্ক উন্নয়ন।
এর আগে প্রথম পর্যায়ে গত আগস্টে আটটি ব্যাংক ও চার আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম