নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক শুরু কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ২০:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২১:০৩





বাংলাদেশ-ভারত বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (২৪ থেকে ২৬ অক্টোবর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহম্মদ আবদুস সামাদ। তার নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের নৌ খাতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের মধ্যে যাত্রী ও পর্যটকবাহী জাহাজ (ক্রুজ) চলাচল সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), নৌপথে পণ্য চলাচল সুবিধার জন্য প্রচলিত প্রটোকল ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডে (পিআইডব্লিউটিটি) প্রয়োজনীয় সংশোধন এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন বিষয়ে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌবাণিজ্য বাড়ানোর লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৭২ সালের ১ নভেম্বর পিআইডব্লিউটিটি সই হয় এবং নৌবাণিজ্য নিরবচ্ছিন্নভাবে চলমান থাকে। ওই প্রটোকলের মেয়াদ ২০১৫ সালের ৩১ মার্চ শেষ হলে ২০১৫ সালের ৬ জুন পুনরায় সেটি সই করা হয়।
২০১৫ সালের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোস্টাল শিপিং বিষয়ক চুক্তি, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার সংক্রান্ত স্মারকপত্র সই হয়। পরে ২০১৭ সালের ৮ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরকালে বাংলাদেশ-ভারত প্রটোকল রুটের সিরাজগঞ্জ-দৈখাওয়া এবং আশুগঞ্জ-জকিগঞ্জ রুট উন্নয়ন, কোস্টাল রুটে যাত্রী ও পর্যটকবাহী জাহাজ চলাচল এবং দুই দেশের মধ্যে নেভিগেশন সহায়ক সহযোগিতা সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক সই হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহম্মদ আবদুস সামাদ ছাড়া বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনোজ কান্তি বড়াল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. জাফর আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এইচ এম আহসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. মোশারফ হোসেইন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র সদস্য শহীদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহিদুল ইসলাম, উপসচিব এ টি এম মোনেমুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক রিয়াদ হোসেইন এবং উইন শিপ কোম্পানির স্বত্বাধিকারী সৈয়দ বশির আহমেদ।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম