অবৈধ গ্যাস সংযোগমুক্ত হতে পারলো না তিতাস!

সঞ্চিতা সীতু
২৯ অক্টোবর ২০১৮, ২১:৩৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২১:৪১

অবৈধ গ্যাস সংযোগমুক্ত হতে পারলো না তিতাস! জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কয়েকদিনের মধ্যে শুরু হলেও তিতাস গ্যাস বিতরণ কোম্পানি এখনও অবৈধ গ্যাস সংযোগমুক্ত হতে পারেনি। যদিও এই বছরের পহেলা মার্চের মধ্যে এই ঘোষণা আসার কথা ছিল। তবে, এখন বলা হচ্ছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা একটি চলমান প্রক্রিয়া, যা চলতেই থাকবে। এদকে, সংশ্লিষ্টরা মনে করছেন, উচ্চমূল্যের এলএনজি এখন বিনা পয়সায় ব্যবহার করবেন অবৈধ ব্যবহারকারী। আর বৈধ গ্যাস ব্যবহারকারীরা হবেন এর বলি।

জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, এই বছরের জুন থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ করার কথা ছিল। কিন্তু পাইপলাইনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় চট্টগ্রামের বাইরে এলএনজি সরবরাহ করা সম্ভব হয়নি। কিন্তু এখন আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের নির্মাণ কাজ শেষের পথে। আগামী ১০ নভেম্বর থেকে পাইপ লাইনের নির্মাণ কাজ শেষে এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা। কিন্তু এর আগেই অবৈধ ব্যবহারকারী মুক্ত করার কথা ছিল। এই প্রসঙ্গে তিতাসের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কোথায়? এখনও নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে তিতাসের গ্যাস চুরি করে ব্যবহার করছেন অনেকে। আমরা দিনে পাইপ লাইন তুলে ফেললে আবার রাতেই তা বসে যায়। স্থানীয় প্রভাবের কাছে অনেক সময় অসহায় হয়ে পড়তে হচ্ছে।’

তিতাস গত জুনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির জন্য যে হিসাব দিয়েছে, তাতে গত তিন বছরেই সিস্টেম লস দেখানো হয়েছে।এরমধ্যে ২০১৪-১৫ অর্থবছরে ৩ দশমিক ৯৪ ভাগ, ২০১৫-১৬ অর্থবছরে ২ দশমিক ৭১ ভাগ এবং ২০১৬-১৭ অর্থবছরে  ১ দশমিক ২৬ ভাগ সিস্টেম লস দেখানো হয়েছে। দেশের মোট গ্যাসের ৫৭ দশমিক ২৬ ভাগই তিতাস বিতরণ করে। বিভিন্ন কারণে অন্য কোম্পানির সিস্টেম গেইন হলেও তিতাসে সিস্টেম লস নিয়ে ওই সময় প্রশ্ন তোলা হয়। বলা হয়, এই সিস্টেম লসের পুরোটাই অবৈধ ব্যবহারকারীরা চুরি করেন। এ সময় তিতাস কিছু কারিগরি লোকসানের কথাও বলেছে।

তিতাসের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করার হার দেখলেই বোঝা যায় কী বিপুল পরিমাণ অবৈধ সংযোগ রয়েছে তিতাসে। গত নয় মাসে শিল্প, বাণিজ্যিক, ক্যাপটিভ, আবাসিক চুলার মোট ১ লাখ ৫০ হাজার ৬৬০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরমধ্যে ১ লাখ ৫০ হাজার ৪৮৬টিই আবাসিকের অবৈধ চুলা। এছাড়া ৭৭টি শিল্প সংযোগ , ৭৮টি বাণিজ্যিক সংযোগ এবং ১৯টি ক্যাপটিভের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।সংযোগ ছাড়াও এই নয় মাসে ৫৭১ দশমিক ৩ কিলোমিটার পাইপলাইন উচ্ছেদ করেছে তারা।

অবৈধ গ্যাস সংযোগ নেই মর্মে ঘোষণা দেওয়ারর নির্দেশ সংবলিত চিঠি

এরমধ্যে জানুয়ারি মাসে ৯টি মিল্প ৯টি শিল্প, ৮টি বাণিজ্যিক, ১টি ক্যাপটিভের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফেব্রুয়ারি মাসে ৫টি শিল্প, ১০টি বাণিজ্যিক, ৫টি ক্যাপটিভ ছাড়াও ৫৩ দশমিক ৭৪ লাইন কিলোমিটার পাইপলাইন এবং ২০ হাজার ৯৭০টি অবৈধ আবাসিক চুলার লাইন বিচ্ছিন্ন করা হয়। মার্চ মাসে ৭টি শিল্প, ২১ বাণিজ্যিক, ১টি ক্যাপটিভ, ৬৯ দশমিক ২০ কিলোমিটার গ্যাসের পাইপলাইন এবং ২৬ হাজার ৫৩৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এপ্রিল ১৫টি শিল্প, ১৩টি বাণিজ্যিক, ২টি ক্যাপটিভ, ১টি সিএনজি, ২৮২ দশমিক ৮১ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন এবং ৭৩ হাজার ৩০টি চুলা, মে মাসে ৬টি শিল্প, ৬টি বাণিজ্যিক, ১টি ক্যাপটিভ, ৭৭ দশমিক ৩ কিলোমিটার লাইন, ২৯ হাজার ৯৫৩টি চুলার, জুন ও জুলাই মাসে ১৩ শিল্প, ৪টি বাণিজ্যিক, ৩টি ক্যাপটিভ, ৩৪ দশমিক ৪৪ কিমি লাইন বিচ্ছিন্ন করা হয়। এরপর আগস্ট মাসে ২টি শিল্প, ৩৮ দশমিক ৫৩ কিলোমিটার লাইন এবং সর্বশেষ সেপ্টেম্বর মাসে ২০টি শিল্প, ৬টি ক্যাপটিভ, ১৬টি বাণিজ্যিক এবং ১৫ দশমিক ৫৫ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান এ বিষয়ে বলেন, ‘আগের তুলনায় অনেক কমে এসেছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান একটি ধারাবাহিক প্রক্রিয়া। যতদিন অবৈধ সংযোগ থাকবে, ততদিন এই অভিযান চলতেই থাকবে।’ তিনি বলেন, ‘অনেক সময় পাইপলাইন তুলে ফেলার পর আবার লাইন বসিয়ে ফেলে। ফলে বার বার মোবাইল কোর্ট নিয়ে যেতে হয়। অবৈধ সংযোগ পুরোপুরি নির্মূল করতে অনেক সময় লাগবে। প্রায় ৯০ শতাংশ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।’ বাকিগুলো দ্রুত নির্মূল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিতাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোস্তফা কামাল বলেন, ‘অবৈধ সংযোগ বন্ধে তিতাস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগের তুলনায় কম কিনা, তা সংখ্যা বলা সম্ভব নয়। তবে মোবাইল কোর্টের মাধ্যমে বন্ধের সব রকম চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, ‘মন্ত্রণালয় থেকে এলএনজি আসার আগে অবৈধ সংযোগ নেই বলে তিতাসকে ঘোষণা দিতে বলা হয়েছিল। সেই লক্ষ্যেই কাজ করছে তিতাস। মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত কাজ করে যাচ্ছি।’

কবে নাগাদ তিতাসে অবৈধ সংযোগ নেই, বলে ঘোষণা দেওয়া যাবে জানতেই চাইলে মো. কামরুজ্জামান বলেন, ‘দিন-তারিখ ঠিক করে এই কথা বলার সময় আসেনি।আমরা কাজ করে যাচ্ছি। যত দ্রুত সম্ভব, ওই জায়গায় যেতে চায় তিতাস।’

বর্তমানে তিতাসের গ্যাসের চাহিদা প্রায় দুই হাজার মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটের মতো। অন্যদিকে এলএনজি আসায় চট্টগ্রামে এখন ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। কর্ণফুলী রিভার ক্রসিংয়ের কাজ শেষ হলে এই গ্যাসের কিছু অংশ ঢাকায় আসার কথা রয়েছে। তবে এর আগে অবৈধ সংযোগ মুক্ত তিতাসের ঘোষণা দিতে পারলো না বিতরণ কোম্পানিটি।

এদিকে, জাতীয় গ্রিডে এলএনজি আনতে কর্ণফুলী রিভার ক্রসিংয়ের কাজ শেষ করেছে জিটিসিএল। এখন দুই দিনের পাইপলাইনের হুক জোড়া দেওয়ার কাজ চলছে। আগামী মাসের মধ্যে এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হবে। গত আগস্টে এলএনজি সরবরাহ শুরু হলেও এখন পর্যন্ত শুধু চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে।’ 

/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম