ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন ৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৬:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৬:২২

জনপ্রশাসন মন্ত্রণালয় জাতীয় যাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাকছুদুর রহমান পাটোয়ারীকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর-রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এন সিদ্দীকা খানমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদ মর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে।
ভূমি সচিব আব্দুল জলিল গত ২০ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী আগামীকাল বুধবার ৩১ অক্টোবর পিআরএলে যাবেন। গত ১৮ অক্টোবর অবসরোত্তর ছুটিতে গেছেন পিএসসি সচিব আকতারী মমতাজ। এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মাহফুজুর রহমান গত ২৩ অক্টোবর পিআরএলে যান।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান