সহজে ব্যবসা করা সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ২১:১৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২২:৪২

বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস-২০১৯ প্রতিবেদন প্রকাশ

ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা করা সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭৬তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৭৭তম। বুধবার বিশ্বব্যাংকের ইজি অব ডুয়িং বিজনেস-২০১৯ বা সহজে ব্যবসা করার সূচক-২০১৯ প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে ব্যবসার পরিবেশের এই চিত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে সারা বিশ্বে একযোগে প্রকাশিত এই প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।

২০১৯ সালের সহজে ব্যবসা করা সূচকের শীর্ষ আট দেশ

এ সূচকটি বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। সরকার ২০২১ সালের মধ্যে এ সূচকে বাংলাদেশের অবস্থান দুই অঙ্কে বা কমপক্ষে ৯৯তম অবস্থানে নিয়ে আসার লক্ষ্য ঠিক করেছে। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার জন্য কর্মপরিকল্পনা ঠিক করেছে বিডা। সে অনুযায়ী আইন, বিধি ও প্রক্রিয়ায় সংস্কার চলছে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য করার আনুষঙ্গিক পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ব্যবসার পরিবেশকে ১০টি বৃহত্তর নির্দেশিকা বা বিষয়ে বিন্যস্ত করে সেগুলোর অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। তারপর তা সূচকে রূপান্তর করা হয়েছে।  

বিশ্বব্যাংক জানিয়েছে,এ বছর৩০ এপ্রিলের মধ্যে সম্পাদিত সংস্কারকাজগুলো আগামী সূচকে বিবেচিত হবে।

মোটা দাগে মোট ১০টি ভিত্তির ওপরে বিশ্বব্যাংক ডুয়িং বিজনেসের ধাপ নির্ধারণ করে। এগুলো হলো ব্যবসা শুরুর অনুমোদন, ভবন নির্মাণের অনুমতি, বিদ্যুৎসংযোগ, সম্পত্তি নিবন্ধন, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া।

সহজে ব্যবসা করা সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১৭৬

১০টি সূচকে বাংলাদেশের মোট স্কোর ৪১ দশমিক ৯৭। গতবার পেয়েছিল ৪০ দশমিক ৯৯। এ বছরের প্রতিবেদন অনুযায়ী, ১৯০টি দেশের মধ্যে চুক্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৮৯তম। ভবন নির্মাণের অনুমতি ও ব্যবসা শুরুর অনুমোদনের ক্ষেত্রে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৮তম।  এ ছাড়া বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৯তম। জমির নিবন্ধনে ১৮৩তম স্থানে বাংলাদেশ। ঋণপ্রাপ্তিতে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬১তম।  ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৯তম।  কর প্রদানে বাংলাদেশ ১৫১ তম। বৈদেশিক বাণিজ্যে ১৭৬ তম। চুক্তির বাস্তবায়নে ১৮৯ তম ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশ ১৫৩ তম।

সারা বিশ্বে ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো দেশ হলো নিউজিল্যান্ড। দেশটি এবারও শীর্ষস্থানে আছে। এরপর আছে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে আছে ডেনমার্ক।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম