বাংলাদেশে চিনি রফতানি করতে আগ্রহী ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১৪:০৬আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৪:১৯

ভারতীয় চিনি (ছবি সংগৃহীত) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে চিনি রফতানিতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের খাদ্য সচিব শ্রী রবিকান্ত। বৃহস্পতিবার (১ নভেম্বর) সচিবালয়ে ভারতের খাদ্য সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে ভারতের আগ্রহের বিষয়টি জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কাছে চিনি রফতানির প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশ এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।

তিনি জানান, বাংলাদেশের সরকারি চিনি কলগুলোর উৎপাদন বছরে ৮০ হাজার মেট্রিক টন। তবে দেশের চাহিদা ১৬ লাখ মেট্রিক টন। বৈঠকে বাংলাদেশে চিনি আমদানির ৩০ শতাংশ শুল্কতে ছাড় দেওয়ারও দাবি জানিয়েছে ভারত।

বৈঠকে বাংলাদেশের টিসিবি এবং ভারতের এসটিসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও সিদ্ধান্ত হয়। শুক্রবার (২ নভেম্বর) বাণিজ্য সচিবের কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

বৈঠকে ভারতের খাদ্য সচিব দেশটিতে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রফতানিতে আরোপিত এন্ট্রি ডাম্পিং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দেন। এ সময় ভারতীয় সচিবের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম