‘ডিজিটাল পদ্ধতি ছাড়া আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ২৩:১৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২৩:১৮

এনবিআর আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ শীর্ষক অনুষ্ঠান

ডিজিটাল পদ্ধতি ছাড়া আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আগামী দুবছরের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাগজবিহীন দফতর হবে। সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে।’

রবিবার (৪ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনবিআর আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এনবিআর ও জাতীয় সঞ্চয় অধিদফতরের ১১টি উদ্ভাবন তুলে ধরা হয়।

আবুল কালাম আজাদ বলেন,‘ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় এনবিআরকে কাগজবিহীন করার লক্ষ্য রয়েছে সরকারের।’ তিনি জানতে চান, ‘এনবিআরকে কাগজবিহীন দফতর করা যাবে কিনা? করলে কত দিন লাগতে পারে?’ এসময় অনুষ্ঠানে উপস্থিত এনবিআরের কর্মকর্তারা হাত নেড়ে দুবছরের কথা জানান।

এনবিআরের চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আপনার কর্মকর্তাদের নিয়ে আমাদের সঙ্গে বসুন। আলোচনা করে কাগজবিহীন এনবিআর করার সময় নির্ধারণ করা হবে। নির্ধারণ করার জন্য যে সময়  পরিকল্পনা করা হবে, সেই অনুসারে আমরা অন্য সরকারি দফতরগুলোতেও সময় নির্ধারণ করবো।’

তিনি উল্লেখ করেন, এনবিআর যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রগতি কেউ থামাতে পারবে না। আবুল কালাম আজাদ বলেন, ‘এনবিআর ও জাতীয় সঞ্চয় অধিদফতর যে ১১টি সেবা উদ্ভাবন করেছে, সেই ১১টি সেবাকে একটি অ্যাপে আনতে হবে।’

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা কাগজবিহীন দফতর করার অগ্রযাত্রা যদি শুরু করতে পারি, তাহলে সরকারি অন্য দফতরেও তা শুরু হবে।’ এনবিআরে লোকবল বাড়ানো হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘লোকবল বাড়ানোর মাধ্যমে প্রতিটি উপজেলায় আমরা এনবিআরের কার্যক্রম ও সেবা ছড়িয়ে দিতে চাই।’

এনবিআর সদস্য (কর) কানন কুমার রায় ১১টি উদ্ভাবন ও এর বিভিন্ন দিক তুলে ধরেন। এগুলো হলো— করদাতাদের জন্য অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডিমান্ড অ্যান্ড কালেকশন টুল, ব্যাংক সার্চ টুল ও অ্যাডভান্স ট্যাক্স রিমাইন্ডার টুল। এছাড়া, বেনাপোল কাস্টস হাউসের আমদানি-রফতানিকারকদের জন্য বেনাপাস সফটওয়্যার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) মোবাইল অ্যাপ ভ্যাট ইস্ট, সব কাস্টম হাউসের জন্য এনবিআরের আইটি উইং এর উদ্ভাবন (কাস্টমস ই-পেমেন্ট), ই-ইজিএম, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-মূল্য সংযোজন কর শাখার উদ্ভাবন এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপ ও জাতীয় সঞ্চয় অধিদফতরের উদ্ভাবন ই-সেভিংস।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম