৩ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৭:৫৫

 রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’পদে লিখিত পরীক্ষা নেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৯ নভেম্বরের নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা পিছানো হয়েছে। এতে আরও বলা হয়েছে ৯ নভেম্বর সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘অফিসার (ক্যাশ)’ পদে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। উল্লিখিত তারিখে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম