নিরপেক্ষ তদন্ত হলে দুদকেরও দুর্নীতি বেরিয়ে আসবে: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ১৯:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৯:৫৪


এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া
নিরপেক্ষ তদন্ত করলে দুর্নীতি দমন কমিশনেরও (দুদক) দুর্নীতি বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। রবিবার (১১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে  আয়কর মেলা-২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এনবিআরের আয়কর বিভাগের অভ্যন্তরীণ দুর্নীতির ১৩ উৎস এবং এসব দুর্নীতি প্রতিরোধে ২৩টি সুপারিশ করে একটি প্রতিবেদন গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব বরাবর জমা দিয়েছে দুদক। সাংবাদিকরা এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের কাছে জানতে চাইলে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি এটা (দুদক প্রতিবেদন) এখনও পাইনি। এ ব্যাপারে আমি দুদকের সঙ্গে দ্বিমত পোষণ করি। কারণ, আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে তদন্ত করেন তাহলে দুদকের দুর্নীতিও কত ধরনের সেটা বের করতে পারবেন। তিনি উল্লেখ করেন, সবারই দুর্নীতি আছে আমাদের দেশে। সেটি পরিবর্তনের জন্য আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে।’
মোশাররফ হোসেন বলেন, ‘দুদক যদি শুধু কর-কাস্টমস বিভাগকেই টার্গেট করে, এবং এখানে তাদের অফিস স্থাপনের চেষ্টা করে সেটাতে হবে না। দুদক যাই বলুক যে রিপোর্টই দেক, ইনকাম ট্যাক্স আইন এবং কাস্টমস আইন অনুযায়ী যদি তাদের অ্যাক্টিভিটিস আমাদের এখানে অ্যালাউ করে তাহলেই শুধু করতে পারবে, আদারওয়াইজ নট।’
মোশাররফ হোসেন আরও বলেন, দুর্নীতি আগের চেয়ে কমেছে এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়ানো দরকার।
দুদকের প্রতিবেদনে আয়কর মেলা আয়াজনে ‘বিলাস-বহুল ব্যয়’ হয় বলে যে দাবি করা হয়েছে সেই বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনারা দেখেন কোনটা বিলাস-বহুল?  একজন বিলাস বহুল মনে করে চিন্তা করলেও আরেকজন এটাকে প্রয়োজন মনে করতে পারে ‘

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম