বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদের ক্ষেত্র সম্প্রসারণের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৬:৪৩আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৬:৫০




বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদের ক্ষেত্র সম্প্রসারণের উদ্যোগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের ক্ষেত্র সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। এর অংশ হিসেবে বাংলাদেশে স্থাপিত দেশীয় ও বহুজাতিক মেডিক্যাল ল্যাবরেটরি এবং মান পরিদর্শন সংস্থার (ইন্সপেকশন বডি) অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে সক্ষমতা অর্জনের চেষ্টা চলছে। বিএবি বর্তমানে টেস্টিং ও ক্যালিব্রেশনের ক্ষেত্রে যে সনদ প্রদান করছে, তাও বলবৎ রাখা হবে।



বাংলাদেশ সফররত এশিয়া-প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের (অ্যাপলাক) দুই সদস্যের মূল্যায়ন প্রতিনিধিদলকে এ উদ্যোগের কথা জানান ভারপ্রাপ্ত শিল্পসচিব আবদুল হালিম।
সোমবার (১২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে আবদুল হালিমের সঙ্গে অ্যাপলাকের প্রতিনিধি দল দেখা করে।
এ সময় বিএবি’র মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম, প্রতিনিধিদলের প্রধান ও স্ট্যান্ডার্ডস মালয়েশিয়ার অ্যাক্রেডিটেশন বিষয়ক পরিচালক শাহরুল সাদরী বিন আলভী, ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিশেন নিউজিল্যান্ডের ব্যবস্থাপক জেফরি ডেভিড হালামসহ বিএবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় শিল্পসচিব আবদুল হালিম প্রতিনিধিদলকে জানান, বাংলাদেশে বিশ্বমানের মান অবকাঠামো গড়ে তুলতে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা করছে। বিএবি’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে শিল্প মন্ত্রণালয় সম্ভব সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। বিএবি ইতোমধ্যে অ্যাপলাক এবং আইলাকের গাইডলাইন অনুসরণ করে দেশব্যাপী অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মকাণ্ড জোরদার করেছে। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিএবি’র আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সক্ষমতা অর্জনে অ্যাপলাকের সহায়তা কামনা করেন।
এর আগে অ্যাপলাক মূল্যায়ন প্রতিনিধিদল বিএবি’র কার্যালয় পরিদর্শন করে। এ সময় তারা প্রতিষ্ঠানের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএবি’র পক্ষ থেকে প্রতিনিধিদলকে সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। মহাপরিচালক বিএবি’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে এর অবস্থান সুদৃঢ় করতে প্রতিনিধিদলের সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, দেশে বিদ্যমান ল্যাবরেটরি, সনদ প্রদানকারী ও পরিদর্শন সংস্থাসহ ওজন, পরিমাণ ও গুণগতমানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন আইন, ২০০৬ অনুসারে বিএবি গঠিত হয়। প্রতিষ্ঠানটি ২০১৪ সালে অ্যাপলাকের সদস্য পদ লাভ করে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২০১৫ সালে টেস্টিং ও ক্যালিব্রেশনের ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের জন্য অ্যাপলাকের পারস্পরিক স্বীকৃতি ব্যবস্থা স্বাক্ষর করে।
বর্তমানে বিএবি মেডিক্যাল ল্যাবরেটরি এবং মান পরিদর্শন সংস্থার (ইন্সপেকশন বডি) অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিএবি’র সক্ষমতা যাচাইয়ের জন্য অ্যাপলাক মূল্যায়ন প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ প্রতিনিধিদল বিএবি এবং সংস্থাটির অ্যাক্রেডিটেশন প্রাপ্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন শেষে অ্যাপলাক কাউন্সিল সভায় প্রতিবেদন উপস্থাপন করবে। এ প্রতিবেদনের ভিত্তিতে উল্লিখিত দুটি ক্ষেত্রে বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


 

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম