১০ বছরে মানুষের আয় বেড়েছে তিন গুণ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ২০:২২আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:২৯

১০ বছরে মানুষের আয় বেড়েছে তিন গুণ: অর্থমন্ত্রী বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের ১০ বছরে মানুষের আয় প্রায় তিন গুণ বেড়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এই দশ বছরে দেশের যথেষ্ট অর্জন হয়েছে। আর এই উন্নয়ন অব্যাহত রাখতে একাদশ জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
সোমবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সর্বোচ্চ ও দীর্ঘ সময় করদাতাদের পুরস্কার’ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান এবং এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার এই স্বপ্ন বাস্তবায়নে ভোটাররা আবারও ভালো সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘এর আগের বার ২০০৯ সালে আমরা নির্বাচনকে সামনে রেখে দেশকে মধ্যম আয়ের দেশ করার যে টার্গেট নিয়েছিলাম, তা ২০১৫ সালেই পূরণ হয়েছে। এবার আমাদের লক্ষ্য হলো ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।’

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের