সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পেলো সন্দ্বীপবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ২০:১২আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:১৭

পিডিবি সাগর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় সাবমেরিন ক্যাবলের সাহায্যে সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

সাইফুল হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সাগর তলদেশে এই সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে। এতে সন্দ্বীপের চার লাখ অধিবাসী গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় এলো। সাবমেরিন ক্যাবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হওয়ায় এখানে শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটবে।’

বিদ্যুৎ বিভাগ জানায়, উপকূল থেকে ১৫ কিলোমিটারের ৩৩ কেভির দুইটি ক্যাবল স্থাপনের মাধ্যমে গ্রিড সংযোগ স্থাপন করা হয়েছে। এছাড়া সন্দ্বীপে  ১৬ ও সীতাকুণ্ডে ১০ কিলোমিটার ওভার হেড লাইন (মাটির ওপর) স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে একটি ক্যাবলের মাধ্যমে ১০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করা হয়েছে। বাকি ক্যাবলটি রাখা হয়েছে বিকল্প হিসেবে। ভবিষ্যতে বিদ্যুৎ চাহিদা বাড়লে বিকল্প ক্যাবলটির মাধ্যমেও বিদ্যুৎ সঞ্চালন করা যাবে। দুই ক্যাবলের মাধ্যমে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হবে। এগুলোর স্থায়ীত্বকাল ৫০ বছর। ১৪৪ কোটি টাকার প্রকল্পটি ২০১৪ সালের সেপ্টেম্বরে একনেক অনুমোদন করে। ঠিকাদার হিসেব কাজ পায় চীনা কোম্পানি জেডটিটি।

পিডিবি জানায়, শুধু বিদ্যুৎই নয় এর মধ্যদিয়ে দ্বীপের মানুষের কাছে পৌছে দেওয়া হবে দ্রুতগতির ইন্টারনেট। বুধবার পর্যন্ত সন্দ্বীপে ডিজেল জেনারেটর দিয়ে শুধু পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে আসছিল পিডিবি। এখন সন্দ্বীপের বিদ্যুতের চাহিদা গড়ে এক দশমিক ৮০ মেগাওয়াট।

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম