আয়কর মেলায় রাজস্ব আদায় দুই হাজার ৪৬৮ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ২১:১৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:১৮

আয়কর মেলায় রাজস্ব আদায় দুই হাজার ৪৬৮ কোটি টাকা করদাতা ও সেবাগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে সোমবার (১৯ নভেম্বর)। এ দিন রাজস্ব আয় হয়েছে ৫৬৯ কোটি ৫৫ লাখ টাকা। মেলায় মোট রাজস্ব আদায় হয়েছে দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত সাত দিনে আয়কর মেলায় ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন রিটার্ন জমা দিয়েছেন। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন। সাত দিনের মেলায় নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন। রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগ, ২১ জেলা এবং ৩৮টি উপজেলাসহ মোট ৬৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের তুলনায় গত বছর মেলায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১১ দশমিক ৩৫ শতাংশ। গত বছর মেলা থেকে রাজস্ব এসেছিল দুই হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা। ২০১৭ সালের মেলায় ই-টিআইএন নিয়েছিলেন ২৯ হাজার ২৫৪ জন করদাতা। গত বছর রিটার্ন দিয়েছেন তিন লাখ ৩৫ হাজার ৪৮৭ জন। গত বছর কর সংক্রান্ত সেবা নিয়েছেন ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ জন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ নভেম্বর) থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৮ শুরু হয়। ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ এ স্লোগান সামনে রেখে এ বছর আয়কর মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ।’

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম