রাজনীতিবিদদের সঙ্গে ব্যবসার একটা কলুষ সম্পর্ক গড়ে উঠছে: ড. দেবপ্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ২০:১২আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২০:২১

সিপিডি রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়ে যাচ্ছেন আর ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘তাদের সামনে বাংলাদেশে এখন রাজনীতি সবচেয়ে বড় ব্যবসায়িক উদ্যোগ। রাজনীতিবিদদের সঙ্গে ব্যবসার একটিা কলুষ সম্পর্ক গড়ে উঠছে। এর ফলে কে ব্যবসায়ী, কে রাজনীতিবিদ, নাগরিকরা সেই পার্থক্য বুঝতে পারছেন না।’ বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘দ্য লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিস রিপোর্ট-২০১৮’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘নির্বাচনে ব্যবসায়ী গোষ্ঠীর উপস্থিতি যথেষ্ট দৃশ্যমান। রাজনীতিবিদদের চেয়েও হয়তো ব্যবসায়ী গোষ্ঠীরই তুলনামূলকভাবে উপস্থিতি বেশি দৃশ্যমান। ব্যবসায়ী গোষ্ঠী এখন প্রয়োজন বোধ করছে, রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে। কারণ, যে সব সুযোগ তারা অনেক ক্ষেত্রে পেয়েছে, সেটা একমাত্র রাষ্ট্রীয় আনুকূল্য দ্বারাই সুরক্ষা করা সম্ভব।’

দেবপ্রিয় বলেন, ‘অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে চালিকাশক্তিটা কী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, এই চালিকাশক্তি হওয়ার কথা মূলত আমাদের উদ্যোক্তাদের। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের উদ্যোক্তা শ্রেণি এজন্য প্রস্তুত নয়। এর বড় কারণ হলো, উদ্যোক্তা শ্রেণি নিজেদের শ্রেণিস্বার্থ রক্ষা করে না। প্রভাবশালী উদ্যোক্তারা কেবল ব্যক্তিস্বার্থ রক্ষায় ব্যস্ত।’ তিনি বলেন, ‘নীতির ভিত্তিতে সর্বজনীনভাবে ব্যবসার সুবিধা লাভ করার কথা থাকলেও তার পরিবর্তে নির্দিষ্ট কিছু সুবিধাভোগীর সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট সুবিধাভোগী ব্যক্তি উদ্যোক্তার সৃষ্টি হয়েছে, এর ফলে সার্বিকভাবে অর্থনীতি কর্মক্ষম হচ্ছে না।’

নির্বাচনি হলফনামায় দেওয়া প্রার্থীদের সম্পদের তথ্য জনগণের সামনে তুলে ধরতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরামর্শ দেন দেবপ্রিয়। তিনি বলেন, ‘সেই সঙ্গে ঋণখেলাপি ও কর ফাঁকিবাজদের তথ্যও জনগণের সামনে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরির দিকনির্দেশনা তুলে ধরেন। অর্থনীতির কাঠামোগত রুপান্তর ও সরকারি নীতি সংস্কারের বিষয়েও এতে তুলে ধরা হয়।

সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, ‘নির্বাচনি ইশতেহারে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে অর্থনীতির কাঠামোগত রূপান্তরের দিক সম্পর্কে সুস্পষ্ট প্রতিফলন থাকা উচিত।’ তিনি মনে করেন, ‘আগামী দিনে দক্ষিণ এশিয়ায় আমাদের বড় বাজার হবে।’ সেভাবে উদ্যোক্তা গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন। 

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম