প্রকল্প সম্পর্কে গণমাধ্যমে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৯:৩৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৯:৩৫

শিল্প মন্ত্রণালয় প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনগণকে প্রকল্পের সুবিধা সম্পর্কে জানাতে গণমাধ্যমে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিম। তিনি বলেন, ‘করদাতা হিসেবে জনগণ প্রকল্পের সুবিধা সম্পর্কে জানার অধিকার রাখেন।’ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর সুবিধা সম্পর্কে জানাতে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশন প্রধান এবং প্রকল্প পরিচালকদের তিনি নির্দেশনা দেন। টেলিভিশন কমার্শিয়াল, স্পট রিপোর্টিং, টকশো, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়াসহ প্রচার মাধ্যমের বিভিন্ন উপকরণ ব্যবহারেরও পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। ২০১৮-২০১৯ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সচিব মো. আবদুল হালিম।

সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৭টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৪২টি বিনিয়োগ প্রকল্প, চারটি কারিগরি এবং একটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫৭ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে জিওবি খাতে ৯শ ৩৮ কোটি ২৬ লাখ টাকা, প্রকল্প সাহায্যখাতে ৪৯ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। 

সভায় শিল্প সচিব মো. আবদুল হালিম বলেন, ‘শিল্প মন্ত্রণালয় অনেক জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করলেও এগুলো প্রচারের আওতায় আসেনি। জনস্বার্থে এ বিষয়ে প্রকল্প থেকে দ্রুত প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি প্রকল্পের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি সম্পর্কেও প্রচারের ওপর গুরুত্ব দেন।’  

বৈঠকে ভারপ্রাপ্ত শিল্পসচিব নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত প্রকল্পের অর্থছাড়ের নির্দেশনা দেন। সচিব মো. আবদুল হালিম বলেন, ‘অর্থ ছাড়ের পরপরই তা খরচের বিষয়ে নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। নিয়ম অনুযায়ী অর্থখরচের জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।’ তিনি প্রকল্প সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। মামলার অজুহাতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য হবে না বলে তিনি সবাইকে সতর্ক করেন।

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম