১০ ডিসেম্বর ভ্যাট দিবস উদযাপন করবে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৭

এনবিআর

সোমবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া ১০ থেকে ১৬ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষ্যে আগামী রবিবার (৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবে কর্তৃপক্ষ। এসময় উপস্থিত থাকবেন এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।

জানা গেছে, ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে উদযাপন হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। বরাবরের মতো এবারও উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। 

এনবিআর থেকে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর সোমবার  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি