‘ড. কামালের কর ফাঁকি আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:১০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:১২

এনবিআর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘তবে, এ তদন্ত যেন ভোটে প্রভাব না ফেলে সেই বিষয়টিও মাথায় আছে রাজস্ব বোর্ডের।’ রবিবার (৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
আগামীকাল সোমবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আইনজীবী ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখা সময়সাপেক্ষ ব্যাপার। ব্যাংকে খোঁজখবর নিতে হবে। ভোট সামনে রেখে যদি আমরা বিষয়টি নিয়ে খড়গহস্ত হই, তবে অনেকে মনে করতে পারেন যে; তিনি বিরোধী পক্ষ বলে ধরা হচ্ছে।’
ভোটের কারণে অনেককে ছাড় দেওয়া হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, পরিস্থিতি যাতে ওই লাইনে না যায়; সে বিষয়ে আমরা সতর্ক।’

এর আগে গত ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরকে দেওয়া এক চিঠিতে ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা, তা জানতে চায়।

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম