চলতি বছর ৮২৪ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শেভরন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ২০:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:২৯

অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা চলতি বছর বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসফিল্ডের আশপাশের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শেভরন বাংলাদেশ। এছাড়া আরও ২১ জন শিক্ষার্থীর মধ্যে বিশেষ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহুজাতিক এ প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বার্ষিক শিক্ষাবৃত্তি বিতরণের কর্মসূচির অংশ হিসেবে বিবিয়ানা গ্যাসফিল্ড প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেভরন জানায়, ২০০৫ সাল থেকে তারা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গ্যাসফিল্ড এলাকার জনগণের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করে আসছে। শিক্ষাবৃত্তি বিতরণ ছাড়াও শেভরনের মানসম্মত শিক্ষা সহায়তা কার্যক্রমের লক্ষ্য হচ্ছে- শেভরনের তিনটি গ্যাসফিল্ডের আশপাশের এলাকায় অবস্থিত স্কুলগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন করা। বার্ষিক শিক্ষাবৃত্তি বিতরণ ছাড়াও অন্য যেসব সহায়তা দেওয়া হয়ে থাকে তার মধ্যে হচ্ছে শিক্ষক সংকট নিরসনে অতিরিক্ত শিক্ষাদান কর্মসূচি, কম্পিউটার ল্যাব স্থাপন, কোচিং সহায়তা এবং বাছাই করা স্কুলকে তহবিল দেওয়া, স্কুল ইউনির্ফম, খেলাধুলার সামগ্রী, আসবাবপত্র এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সুবিধার ব্যবস্থা করা। 

/এসএনএস/ওআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের