ওসামা তাসীর ঢাকা চেম্বারের নতুন সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০

ওসামা তাসীর ওসামা তাসীর ২০১৯ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (২২ ডিসেম্বর) ঢাকা চেম্বার মিলনায়তনে ডিসিসিআইয়ের ৫৭তম বার্ষিক সাধারণ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়। একইসঙ্গে ওয়াকার আহমেদ চৌধুরী ঊর্ধ্বতন সহসভাপতি ও ইমরান আহমেদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন- আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, রাশেদুল করিম মুন্না ও শামস্ মাহমুদ। 

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওসামা তাসীর বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতের একজন সফল উদ্যোক্তা। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি শতভাগ তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ফোর উইংস লিমিটেডের চেয়ারম্যান। তিনি ১৯৯২ সাল থেকে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ওভেন গার্মেন্ট তৈরি করে থাকেন। যেগুলো মূলত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে রফতানি হয়ে থাকে। তিনি ২০১৪ সালে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭-২০০৮ মেয়াদে বিজিএমইএ’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৯-২০১০ সালে ডাচ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ওসামা তাসীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ’র আজীবন সদস্য এবং বাংলাদেশ এওটিএস (জাপান) অ্যালামনাই সোসাইটির সদস্য। 

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম