২০১৯ সালের সেচের জন্য বাড়তি গ্যাস সরবরাহের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:০০

পেট্রোবাংলা (ফাইল ছবি) প্রতিবছরের মতো ২০১৯ সালের সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে  ১৩ হাজার ৫০০ মেগাওয়াট হবে। যা ২০১৮ সালে ছিল ১০ হাজার ৯৫৮ মেগাওয়াট। এজন্য যে গ্যাসের প্রয়োজন হবে। এসময়ের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে পেট্রোবাংলাকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি প্রতিবছরের মতো এ বছরও সেচ পাম্পে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই অনুরোধ করা হয়।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র  মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, প্রতিবছর ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সেচ মৌসুম থাকে। এ সময় বিদ্যুতের অতিরিক্ত চাহিদা থাকে। গত সেচ মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১০ হাজার ৯৫৮ মেগাওয়াট। যা ২০১৯ সালের সেচ মৌসুমে বেড়ে হবে ১৩ হাজার  ৫০০ মেগাওয়াট। এ জন্য গ্যাসের চাহিদা রয়েছে বলে সভায় পেট্রোবাংলাকে আগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবারাহের অনুরোধ করা হয়।

বিদ্যুৎ সচিব জ্বালানি পরিবহনে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘কৃষিকে অগ্রাধিকার দিয়ে আমাদের সমন্বিতভাবে কাজ করা উচিত।’ এ সময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ি হওয়ার অনুরোধ জানানো হয়।

সভায় জানানো হয়, মোট অনুমোদিত ৪ লাখ ১৬ হাজার ২৩১ টি সেচ বিদ্যুৎচালিত এবং এর জন্য লোডের পরিমাণ ২ হাজার ৪০৬ দশমিক ৭১২ মেগাওয়াট বিদ্যুৎ। প্রতিবছরের মতো এবারও সেচ পাম্পগুলোতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম