ভারতের নীতিমালায় পরিবর্তন, সহজ হলো বিদ্যুৎ আমদানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:১৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:২৭


বিদ্যুৎ সঞ্চালন লাইন অবশেষে ভারতের ক্রস বর্ডার নীতিমালা পরিবর্তন করা হয়েছে। এর ফলে এখন থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে পারবে। এই সিদ্ধান্তে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির পথ আরও সহজ হলো। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ এই তথ্য জানিয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, ভারত ‘বিদ্যুৎ আমদানি বা রফতানি (ক্রস বর্ডার) নির্দেশিকা-২০১৮’ গত ১৮ ডিসেম্বর প্রকাশ করেছে। নতুন এ নির্দেশিকা অনুমোদিত হওয়ায় ভারত হয়ে প্রতিবেশী দেশগুলো থেকেও বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে পারবে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো ভারতকে ‘আন্তঃসীমান্ত বিদ্যুৎ বিনিময় নির্দেশিকা ২০১৬’-এর একটি ধারায় আপত্তি জানিয়ে আসছিল। ওই নীতি অনুযায়ী প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানি-রফতানির ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হলে তাদের দেশের কোম্পানির মাধ্যমে ক্রয়-বিক্রয় করার শর্ত দেওয়া ছিল। ফলে দ্বিপাক্ষিকভাবে প্রতিবেশী দেশগুলোর চুক্তি করা সম্ভব ছিল না।

এ বিষয়ে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, ‘আগে মনে করা হয়েছিল, ভারত এক্ষেত্রে রক্ষণশীল নীতি অবলম্বন করছে। তবে এই নীতির পরিবর্তন করে তারা উদারতার পরিচয় দিয়েছে। এজন্য ভারতকে সাধুবাদ জানাতে হয়।’ তিনি বলেন, ‘এখন আমরা দ্বিপাক্ষিকভাবে নেপাল, ভুটানের সঙ্গে চুক্তি করে বিদ্যুৎ আনতে পারবো। এক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও দিয়েছে তারা।’

বিদ্যুৎ বিভাগ জানায়, ভারতের ‘ক্রস বর্ডার ট্রেড অব ইলেক্ট্রিসিটি’ ( ৫ ডিসেম্বর ২০১৬)-এর নির্দেশিকার ৩.১ ধারায় বলা ছিল, ভারত ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে যেকোনও ক্রস বর্ডার লেনদেন ভারতীয় সত্তা (ইণ্ডিয়ান এনটিটি)/সংস্থা এবং সংশ্লিষ্ট দেশের কোনও সত্তা/সংস্থার সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমে অনুমোদিত হবে, যা দেশগুলোর মধ্যে সামগ্রিক কাঠামোর অধীনে চুক্তি দ্বারা স্বাক্ষরিত। কিন্তু সম্প্রতি সংশোধন করে প্রকাশিত নির্দেশিকার বলা হয়েছে, দু’টি আলাদা দেশ নিজেদের মধ্যেও বিদ্যুৎ কেনাবেচা করতে পারবে। যেখানে ভারত ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে তাতে অংশগ্রহণ বা অনুমোদন করবে ।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, গতবছর ভারত প্রতিবেশী দেশ থেকে উৎপাদিত বিদ্যুৎ তাদের ভূখণ্ড ব্যবহার করে নেওয়ার ক্ষেত্রে বিধি-নিষিধ আরোপ করে নীতিমালাটি করে।

নীতিতে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশ বিদ্যুৎ বিনিময় করতে চাইলে সেই কেন্দ্রে ভারতের সরকারি-বেসরকারি কোম্পানির অংশিদারিত্ব থাকতে হবে। একইভাবে ভারতের কোম্পানিকে সঞ্চালনের দায়িত্ব দিতে হবে। ভারতের এই নীতির কারণে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির বিষয়টি এতদিন ঝুলে ছিল।এজন্য ভুটানের সঙ্গে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হলেও সই করা যাচ্ছিল না। নেপালের সঙ্গে চুক্তি হলে কাজ এগুচ্ছিল না।

নেপাল থেকে জলবিদ্যুতের বিষয়ে ২০১৮ সালের সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর গত ৩ ও ৪ ডিসেম্বর নেপালের সঙ্গে গঠিত প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও জয়েন্ট স্টিয়ারিং কমিটির সভা কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। এখন ভারতের এই উদ্যেগের কারণে নেপালের বিদ্যুৎ পাওয়া সহজ হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

এদিকে, বিদ্যুৎখাতের মহাপরিকল্পনায় বলা হয়েছে ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে। ভারত থেকে ইতোমধ্যে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে । আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ।

নেপালে ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা থাকলেও দেশটি বর্তমানে সামান্য পরিমান বিদ্যু উৎপাদন করছে। এখানেও ভারতের বিভিন্ন কোম্পানি কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম