সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!

বিনোদন ডেস্ক
০১ মে ২০২৪, ২০:৫০আপডেট : ০১ মে ২০২৪, ২১:৪৯

হতে চেয়েছিলেন সাংবাদিক, হয়ে গেলেন অভিনেত্রী। বলিউড হয়ে ক্রিকেটার কোহলির মন জয় করলেন কর্নেলকন্যা আনুশকা শর্মা। ১ মে এই লাস্যময়ী পা রেখেছেন ৩৬ বসন্তে। জানা যাক তার কিছু অজানা গল্প।

১৯৮৮ সালে উত্তর প্রদেশের অযোধ্যায় জন্ম হয় আনুশকা শর্মার। তিনি বরাবরই একজন সাংবাদিক হতে চেয়েছিলেন। অভিনয়ের বিষয়টি মাথাতেই ছিলো না। কিন্তু ভাগ্যের পরিহাস! সংবাদকর্মী হিসেবে কাজ করার বদলে নিজেই পত্রিকার খবরে পরিণত হলেন। আনুশকা শর্মা

তার এই গোটা সফরটা শুরু হয় একটি শপিং মলে! একদিন ফ্যাশন ডিজাইনার ভেন্ট্রেল রড্রিকস আনুশকাকে একটি শপিং মলে দেখেন এবং তাকে ফ্যাশন শোতে হাঁটার প্রস্তাব দেন। তিনিও কৌতূহল নিয়ে রাজি হন। প্রথমে মডেলিং, পরে বলিউড যাত্রা।

আনুশকা শর্মা ২০০৮ সালে ‘রাব নে বানা দে জোড়ি’র মাধ্যমে রাজকীয় অভিষেক হয় আনুশকার। প্রথম ছবিতেই পেয়ে যান বলিউড বাদশা শাহরুখ খানকে। তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি, ভাববার সুযোগ হয়নি সাংবাদিকতা পেশা নিয়ে। বরং শিখতে হয়েছে সাংবাদিক এড়িয়ে চলার তরিকা!

আনুশকা বাবা ভারতীয় আর্মিতে কাজ করতেন। তিনি একজন কর্নেল ছিলেন। অন্যদিকে তিনি এখন ভারতীয় ক্রিকেটের বরপুত্র বিরাট কোহলির স্ত্রী। তাদের এখন দুটো সন্তানও আছে। ভামিকা ও অকায়।

বিরাট ও আনুশকা

এদিকে স্ত্রীর জন্মদিনে কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন বিরাট কোহলি। আনুশকার একাধিক ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘আমি সম্পূর্ণভাবে হয়তো হারিয়ে যেতাম, যদি না আমি তোমায় খুঁজে পেতাম। শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমিই আমাদের জীবনের আলো। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!
দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!
মেয়ের জন্য আনুশকার ‘স্যাক্রিফাইস’
মেয়ের জন্য আনুশকার ‘স্যাক্রিফাইস’
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি