শুক্রবার বিকাল থেকে ভোট পর্যন্ত মোবাইল ব্যাংকিং বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩৫


বাংলাদেশ ব্যাংক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে দেশের সব ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের অনুরোধে বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এই নির্দেশ দিয়েছে।
দেশের সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ২৮ ডিসেম্বর বিকাল ৫ টা হতে ৩০ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। তবে ২৯ ডিসেম্বর থেকে ব্যক্তিগত একাউন্ট হতে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ২৯ ডিসেম্বর বিকাল ৫ টা  হতে ৩০ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে। এমতাবস্থায়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক ও সাবসিডিয়ারিসমূহকে এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সম্পর্কে গ্রাহক তথা সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হলো।
এর আগে আজ সন্ধ্যায় এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর ( ভোটের দিন) বিকাল ৫টা পর্যন্ত এজেন্ট মোবাইল ব্যাংকিং ও পোস্টাল মানি ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন বন্ধ রাখার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট হতে দিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লিমিট করে ২৯ ডিসেম্বর বিকাল ৫টা হতে ৩০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং বন্ধ রাখার জন্য কমিশন নির্দেশনা প্রদান করেছেন।’
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভোটে কালো টাকা ছড়াতে পারে এমন আশঙ্কা করে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে ভোটের সময় মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার প্রস্তাব করা হয়।
আর গত ১৭ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের নগদ লেনদেনে বিশেষ সর্তকতা অবলম্বনের জন্য ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজী হাসান পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কোনও ব্যাংক যাতে সন্ত্রাসে অর্থায়নের কাজে ব্যবহৃত না হয় বা কোনও সন্ত্রাসী যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক নজর দিতে হবে। অনলাইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কোনও লেনদেন হচ্ছে কিনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নিয়ম মেনে হিসাব খোলা ছাড়া কোনও ধরনের লেনদেন করা যাবে না।

/ইএইচএস/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম