সাফা পুরস্কার পেয়েছে প্রাইম ইন্স্যুরেন্স

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫৯

ভারতের পুনেতে সাফা পুরস্কার গ্রহণ করছেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদী খানম

২০১৭ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন এর ভিত্তিতে ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনটেন্টস্ (সাফা) পুরস্কার পেয়েছে দেশের বীমা খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি  লিমিটেড। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি  লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউনটেন্টদের সর্বোচ্চ পেশাজীবী সংস্থা সাফা সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার ঘোষণা করে। গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) ভারতের পুনেতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন সাফা সভাপতি সিএমএ ড. পিভিএস জগন মোহন রাও।

অনুষ্ঠানে ২০১৭ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন এর ভিত্তিতে ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে বিজয়ী হওয়ায় সাফা সভাপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডে-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহম্মদী খানম। এ সময়ে সাফা’র কর্মকর্তারাসহ প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর মুখ্য আর্থিক কর্মকর্তা বাদল চন্দ্র রাজবংশী উপস্থিত ছিলেন ।

আইএসও সনদধারী প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি  লিমিটেড এর আগে ২০১৬ সালেও এ পুরস্কার অর্জন করেছিল।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম