দেশের জনপ্রিয় জুতার ব্র্যান্ড লেদারেক্সের শোরুমগুলোতে এখন থেকে বিকাশে মূল্য পরিশোধ করে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এ বিষয়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে লেদারেক্স ফ্যাশন অ্যান্ড ফুটওয়্যারের চুক্তিস্বাক্ষর হয়। বুধবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, চুক্তির আওতায় লেদারেক্সের সব আউটলেটে ক্রেতারা সহজে কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি বিকাশের কার্যালয়ে চুক্তি বিনিময় করেন বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ ও লেদারেক্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় আরও ছিলেন বিকাশের কর্মাশিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুব সোবহান, চ্যানেল ম্যানেজার আহসানুল কবীর, অ্যাকাউন্ট ম্যানেজার ইয়াসির ইবনে ইউসুফ, লেদারেক্সের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার সাইদুর রহমান, অ্যাসিসটেন্ট ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং আইরিন ফেরদৌস।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবার ভেতরে ও বাইরে থাকা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। বিকাশ হলো ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও অ্যান্ট ফিন্যান্সিয়ালের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান লেদারেক্স ফ্যাশন অ্যান্ড ফুটওয়্যার ২০০০ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে। এটি এখন দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। জার্মান, ইটালিয়ান, কোরিয়ান ও জাপানি টেকনিক্যাল সুপারভিশনে পরিচালিত হয় লেদারেক্স। দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও রফতানি হচ্ছে লেদারেক্সেও জুতা।








