১০-১২ কোম্পানির অর্থপাচারের তথ্য পেয়েছে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ২১:৪৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

১০-১২ কোম্পানির অর্থপাচারের তথ্য পেয়েছে এনবিআর দেশে ১০ থেকে ১২টি কোম্পানির অর্থপাচারের তথ্য এনবিআরের কাছে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বুধবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ কাদেরকে আটক করার বিষয়টি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ক্রিসেন্ট গ্রুপের তিন প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার ৪২২ কোটি ৪৬ লাখ, রিমেক্স ফুটওয়্যার ৪৮১ কোটি ২৬ লাখ টাকা ও ক্রিসেন্ট ট্যানারিজ ১৫ কোটি ৮৪ লাখ বিদেশে পাচার করেছে। এর বাইরে আরও ১০ থেকে ১২টি কোম্পানির টাকা পাচারের তথ্য এনবিআরের কাছে রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
দেশে বিনিয়োগের পরিবেশ ও রফতানির সুযোগ থাকার পরও কেন টাকা পাচার হচ্ছে এমন প্রশ্নে এনবিআর প্রধান বলেন, ‘যারা টাকা পাচার করেন, তারা ভোগ করতে পারেন না। আমরা আগে শুনতাম সুইস ব্যাংকে টাকা রাখার ঘটনা। কিন্তু তারাও টাকা ফেরত দেয় না। অথচ অনেকে দেশের ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাচ্ছে।’
এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘টাকা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ফার্ম নিয়োগ দেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে বিদেশি কয়েকটি ফার্মের সঙ্গে আলোচনা হয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক চোরাকারবারির সঙ্গে জড়িতদের সম্পদের হিসাব নেওয়া হবে।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম