তরুণদের জন্য দেশে পছন্দসই চাকরির বাজার তৈরি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৭

নসরুল হামিদ (ফাইল ছবি)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের জন্য বাংলাদেশে পছন্দসই চাকরির বাজার তৈরি হয়েছে। ইচ্ছা থাকলে কেউ আর  বেকার থাকবে না। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক হাজার প্রকৌশলী প্রয়োজন। ভূ-তত্ত্ববিদদের জন্য বিপুল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে।’

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় ইসমাইলী জামায়াতখানায় ‘তৃতীয় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার জব ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইজাজ আহমেদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় হতে ২৬৫ জনকে ইন্টার্নশিপ করানো হয়েছে। আরও প্রতিভাবানদের ইন্টার্নশিপ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টার্নশিপ করার পর কেউ কেউ আবার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক কোম্পানিতে চাকরিও করছে। পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন, এক আইডিয়াতে বাজিমাত, ক্যারিয়ার সামিট ইত্যাদির মাধ্যমে তরুণদের সরকারি কাজের সঙ্গে পরিচিত করে দেওয়া হচ্ছে। ফলে এসব তরুণরা মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে।

প্রতিমন্ত্রী এসময় চাকরি প্রত্যাশী তরুণদের উদ্দেশে বলেন, ‘ব্যক্তিগতভাবে নিজেদের উন্নয়নে সচেষ্ট থাকলে আর ঐকান্তিক ইচ্ছা নিয়ে এগোলে কেউ পিছিয়ে থাকবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চাকরির পেছনে না গেলেও চাকরিই আপনাকে খুঁজে নেবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার এই জব ফেয়ারে অংশগ্রহণের জন্য ৩০০ তরুণকে লিডারশিপের ওপর প্রশিক্ষণ দিয়েছে। ২৭টি নিয়োগকারী প্রতিষ্ঠান এই ৩০০ জনের মধ্য থেকে সম্ভাবনাময় তরুণকে চাকরি দেবে।’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের