দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত

জামালপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩১আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩১

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে পৌরসভার ১১ জন ওয়ার্ড কাউন্সিলর স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে অনাস্থা এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ পাঠান। এর প্রেক্ষিতে দীর্ঘ তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদেশ জারি করা হয়।

পাশাপাশি অপর আরেকটি প্রজ্ঞাপনে পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুকে প্রশাসনিক ও দাফতরিক কাজের সুবিধার্থে দায়িত্ব দিয়ে আদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ নভেম্বর ইসলামপুর পৌরসভার ১১ জন কাউন্সিলর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সরকারি মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে লিখিত অনাস্থাপত্র মন্ত্রণালয়ে পাঠান।

/এনএআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান