রাজস্ব সংগ্রহে কিছুটা পিছিয়ে আছি: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৪

আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এই মুহূর্তে আমরা রাজস্ব আহরণে কিছুটা হলেও পিছিয়ে আছি। রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে পরিকল্পনা করা হচ্ছে। আরও কীভাবে রাজস্ব আয় বাড়ানো যায় সে উদ্যোগও নেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য রাজস্ব আয় আরও বাড়ানো। বর্তমান অবস্থা থেকে সামনে এগুতে হবে।’

রবিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভ্যাট-কাস্টমস সংশ্লিষ্ট সদস্য ও কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘কাউকে কষ্ট দিয়ে রাজস্ব আদায় করতে চাই না। তবে সরকারকে রাজস্ব দেবে না, সে রকমও প্রত্যাশা করি না।’

মুস্তফা কামাল বলেন, ‘এনবিআরের দায়িত্বশীল কর্মকর্তারা কাজ করতে গিয়ে যেসব সমস্যার মোকাবিলা করেন, তা থেকে উত্তোরণের একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করছি। সরকার কীভাবে ব্যবসায়ীদের আরও সাহায্য সহযোগিতা করতে পারে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।’

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম