সরকারি তিন ব্যাংকের ২৮ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষা ১৬ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০

বাংলাদেশ ব্যাংক সরকারি তিনটি ব্যাংকের (সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) অফিসার (ক্যাশ) পদে ২৮ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ১৬ এপ্রিল পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে চলতি মাসের ১০ ফেব্রুয়ারি তিন ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। একই সঙ্গে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী, যাদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে। এর আগে গত বছরের ১৬ নভেম্বর ওই তিন ব্যাংকের লিখিত পরীক্ষা সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম